বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সংঘটিত এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনায় নাতনির ইজ্জত রক্ষার্থে প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৫ বছর বয়সী এক সাহসিনী দাদি। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া ও ক্ষোভের সঞ্চার।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের একটি দল ওই নারীর নাতনির উপর হামলা চালায়। এসময় সাহসিকতার পরিচয় দিয়ে নাতনিকে রক্ষা করতে এগিয়ে যান তাঁর দাদি। কিন্তু দুর্বৃত্তদের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর আজ বিকেলে মরহুমার বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা প্রদান করেন।
এসময় তিনি বলেন,
❝মজলুমের পক্ষে জামায়াত সব সময় আছে এবং থাকবে, ইনশাআল্লাহ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা সর্বোচ্চ আইনি সহায়তা দিতে প্রস্তুত আছি।❞
তার সঙ্গে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতের আমির ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। তাঁরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোক, আতঙ্ক ও ক্ষোভ। স্থানীয়দের দাবি, এ ধরনের পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর, সক্রিয় ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে।
এই সাহসী নারীর আত্মত্যাগ আজ গোটা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, মায়ের মতো একজন দাদি কীভাবে শেষ মুহূর্তেও ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেন। তাঁর এ আত্মোৎসর্গ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহর দরবারে দোয়া করি—
যেন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। আমিন।
মন্তব্য করুন