প্রবল বর্ষণে ঝুঁকিপূর্ণ কাকটেংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরম ভোগান্তিতে স্থানীয় জনগণ। - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রবল বর্ষণে ঝুঁকিপূর্ণ কাকটেংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরম ভোগান্তিতে স্থানীয় জনগণ।

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামে অতিবৃষ্টি ও অনিয়ন্ত্রিত প্রকল্প বাস্তবায়নের ফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে বর্ষার এই সময়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য স্কুলে যাওয়া আসা যেন একটি দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) একটি প্রকল্পের আওতায় ধনু নদীর একটি শাখা খনন করে এবং সেই খননের বালু-মাটি দিয়ে কাকটেংগুর গ্রামের বিভিন্ন স্থানে, এমনকি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশ, স্কুল মাঠ ও গ্রামের পেছনের এলাকায় ভরাট করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের সময় কোনো স্থায়ী মাটি বাঁধ বা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় বর্তমানে ভারী বর্ষণের ফলে সেই বালু-মাটি ধসে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও ভাঙন।

বিদ্যালয়ের সামনে সৃষ্টি হওয়া এসব গর্তের কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে আসা-যাওয়া করছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের পাশেই অবস্থিত মসজিদেও মুসল্লিদের যেতে হচ্ছে চরম কষ্ট করে। গর্তে পানি জমে কাদায় পরিণত হওয়ায় চলাচলের পথ কার্যত অচল হয়ে গেছে।

এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “শুধু বিদ্যালয়ের সামনের অবস্থাই নয়, গ্রামের পেছনের অংশও ভেঙে পড়েছে। সঠিক পরিকল্পনা ছাড়া বালু দিয়ে ভরাট করায় এখন পুরো এলাকা ভোগান্তির কেন্দ্রে পরিণত হয়েছে।”এ অবস্থায় স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইটনা উপজেলা প্রশাসন এবং এলংজুরী ইউনিয়নের জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চায়, বিদ্যালয়ের পাশে সুরক্ষা দেয়াল, গর্ত ভরাট ও সঠিক নিকাশব্যবস্থা গড়ে তুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০