ফকিরহাটে বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফকিরহাটে বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শিরীনা আক্তার কিসলুর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
৭ লাখ টাকার অডিট প্রশ্নে জটিলতা
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন ৪নং ফকিরহাট সদর ইউনিয়নের সাব-সেন্টারের হোল্ডিং ট্যাক্স বাবদ ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবছরের মোট ৭ লাখ টাকা ইউনিয়ন পরিষদের একাউন্টে জমা না দিয়ে ওই অর্থ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন চেয়ারম্যান কিসলু।
২০২২ সালের ৯ জুন দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ দায়েরের দীর্ঘ সময় পার হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
নতুন অর্থবছরের বরাদ্দেও অভিযোগ
স্থানীয় সুত্রে আরও জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ইউনিয়ন পরিষদের ১% উন্নয়ন বরাদ্দ থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কিসলুর বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসতেই ইউনিয়নজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জনগণের ক্ষোভ ও প্রশাসনের নীরবতা
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন,
“চেয়ারম্যান রাস্তা-ঘাটসহ কোনো দৃশ্যমান উন্নয়ন না করেই বারবার সরকারি টাকা আত্মসাৎ করছেন। ২০২২ সালের সাত লাখ টাকার কোনো বিচার হয়নি, অথচ আবার নতুন বরাদ্দের অর্থ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠছে। তাহলে কি প্রশাসনের কিছু অংশ এই দুর্নীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত?”
এছাড়াও সাধারণ জনগণ প্রশাসনের নিরব ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, তারা এ বিষয়ে একটি স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।চেয়ারম্যানের বক্তব্য অনুপস্থিত এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টার পরও চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জনগণের দাবি:
স্থানীয়দের দাবি, এ ধরনের অভিযোগের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সরকারি অর্থ যাতে জনগণের স্বার্থেই ব্যবহার হয়, তা নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০