রূপগঞ্জে স্কুলঘরে হাটু পানি : শিক্ষা কার্যক্রম ব্যাহত/রূপগঞ্জে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা : স্কুলসহ রাস্তাঘাট হাটেবাজার পানি : জন ভোগান্তি চরমে/ রূপগঞ্জের স্কুল কলেজের মাঠে শ্রেণিকক্ষে পানি থৈ থৈ : শিক্ষা কার্যক্রম ব্যাহত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে স্কুলঘরে হাটু পানি : শিক্ষা কার্যক্রম ব্যাহত/রূপগঞ্জে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা : স্কুলসহ রাস্তাঘাট হাটেবাজার পানি : জন ভোগান্তি চরমে/ রূপগঞ্জের স্কুল কলেজের মাঠে শ্রেণিকক্ষে পানি থৈ থৈ : শিক্ষা কার্যক্রম ব্যাহত

অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রূপগঞ্জের হাট বাজার ও রাস্তা ঘাট। স্কুল কলেজের মাঠে ও শ্রেণি কক্ষেও পানি প্রবেশ করেছে। শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানুষ শান্তিতে হাট বাজারও করতে পারছে না। মহল্লার ভিতরের রাস্তাগুলো তলিয়ে যাওয়ায় যানবাহন চলচলেও ব্যাহত হচ্ছে। গোটা রূপগঞ্জের মানুষ এ নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে। রূপসী এলাকার রাহুল মিয়া বলেন, রূপগঞ্জে বিভিন্ন হাউজিং কোম্পানির বালু ভরাটের কারণেই মুলত এ জলাবদ্ধতা। প্রশাসনের নাকের ডগায় এগুলো ঘটলেও তারা অদৃশ্য কারনে একেবারেই নির্বিকার।
উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ও শ্রেণিকক্ষে হাটু পানি। সামন্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয়ের মাঠ। পাশাপাশি বিদ্যালয়ের দুপাশের বাজারের পানিও আসে মাঠটিতে। এর জেরে বছরের অধিকাংশ সময় পানিতে নিম্মজিত থাকে মাঠটি। অনেক সময় পানিতে পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক নষ্ট হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও সরকারী মুড়াপাড়া ডিগ্রি কলেজ ও মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠেও অল্প বৃষ্টিতেই পানি জমে যায়।

দীর্ঘদিনের এ সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও সুফল মেলেনি বলে জানান স্কুল কলেজ কর্তেপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে যায়। মাঠে হাঁটুপানি জমে থাকে। অনেক সময় শিক্ষার্থীরা কাঁদা পানি ভরা পিচ্ছিল রাস্তায় পড়ে যায়। আবার পানি টান দিলে ঘাস পচে দুর্গন্ধ ছড়ায়। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়।
সোমবার দুপুরে মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠটি পানিতে টইটম্বুর। এবং পানি থেকে রেহাই পায়নি শ্রেণি ও অফিস কক্ষ। হাঁটুপানি পেরিয়ে আসা শিক্ষার্থীদের পাঠদান চলছে সেখানে। তবে অনেক শিক্ষার্থী আসেনি। মাঠে জমে থাকা কাঁদা পানির কারণে শিক্ষার্থীরা সমাবেশ ও খেলাধুলা করতে পারে না।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাফর মিয়া বলেন, মাঠে পানি থাকার কারণে আমরা সমাবেশে অংশ নিতে পারি না। টিফিন টাইমে খেলাধুলা করতে পারি না। একই ভাষ্য অন্যান্য শিক্ষার্থীদের।
স্থানীয়রা জানান, শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, গ্রামের ছেলে-মেয়েরাও খেলাধুলার জন্য মাঠগুলো ব্যবহার করেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অধিকাংশ সময়ে মাঠে পানি থাকে। এ সমস্যা নিরসনে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।
মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক মাসুমা হোমায়ারা বলেন,রাস্তা থেকে মাঠটি নিচু। বিদ্যালয়ে দক্ষিণ ও পশ্চিম দিকে বাজার। সেসব বাজারের পানি গড়িয়ে বিদ্যালয়ের মাঠে এসে জমে। অল্প বৃষ্টিতেই স্কুলের ভিতরে পানি চলে আসে এবং আমাদের অফিস কক্ষ এবং ক্লাসরুমের ভিতরে পানিতে থেকেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। বিষয়টি শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় শিক্ষার্থীরা আর আসবেই না। তিনি আরও বলেন বিদ্যালয়ের মাঠটি সংস্কার ও মাটি ভরাট করে উঁচু করার দাবি জানান তিনি।
এ ব্যাপাওে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোঁজ খবর নিয়ে অতি দ্রুত সমস্যার সমাধানের চেষ্ঠা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০