বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গঠিত ফাইন্ডিং কমিটির মেয়াদ ১০ দিন পেরোলেও প্রতিবেদন জমা দিতে পারেনি। তদন্ত প্রতিবেদন প্রকাশে দাবিতে মঙ্গলবার বেলা ১১ টায় প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে দুপুর আড়াইটায় উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
জানা যায়, সাজিদের রহস্যজনক মৃত্যুর পর থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এদিকে ঘটনা তদন্তে গত ১৮ জুলাই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে হল প্রশাসন থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়। সেসময় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এদিকে আজ মঙ্গলবার ৯ কার্যদিবস পেরোলে তদন্ত প্রতিবেদনের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভস্থলে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, উপ- উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি সহ বিভাগের শিক্ষার্থীরা।
এসময় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন আগামী শনিবার বা রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আগামী শনিবার বা রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো। আমরা সাজিদের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রতিবেদন প্রস্তুত হলে ভিসির কাছে জমা দেব। পরবর্তীতে যদি অধিকতর তদন্তের প্রয়োজন হয় তাহলে সেটি পুলিশ প্রশাসন দেখবে।
এরআগে দুপুরে আড়াইটায় বিক্ষোভ চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আল্লাহর শপথ করে বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত অবশ্যই হবে। প্রয়োজনে পিবিআই, সিআইডি বা অন্য কোনো ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে দিয়ে তদন্ত করানোর ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন