বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে ২৯ জুলাই সকাল ১১.০০টায় ২০২২-২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পর্যায়ের মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনের (এসইডিপি) সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুইহ্লা অং রাখাইন (পিপলু) এর সঞ্চালনায়, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনয় জ্যোতি চাকমা, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রেসক্লাব সভাপতি দীপক সেন সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী এবং প্রিন্ট ও মিডিয়াকর্মীবৃন্দ।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ পাঠ এবং মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে অতিথীরা মহালছড়ি উপজেলার শিক্ষার মান নিয়ে আলোচনা – সমালোচনা করেন এবং কি আগামীতে আরো ভালো ফলাফল হয় সে বিষয়ে মতামত প্রদান করেন।অনুষ্টান শেষে অতিথিবৃন্দ ২০২২-২০২৩ ইং সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট,অর্থমূল্য, সম্মামনা এবং সার্টিফিকেট প্রদান করেন।
মন্তব্য করুন