সালথায় বিলে ঝিলে চলছে অভিযান, ৬০ টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালথায় বিলে ঝিলে চলছে অভিযান, ৬০ টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৬০টি চায়না দুয়ারী জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ ভ্যাশাল জাল ব্যবহার করে পোনা মাছ নিধনের অপরাধে গৌরাঙ্গ মালো (৪২) নামে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন বিল, খাল ও জলাশয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু এবং স্থানীয় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অভিযান শেষে ইউএনও মো. আনিছুর রহমান বালী বলেন, অবৈধ উপায়ে মাছ আহরণ মাছের প্রজনন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। বিশেষ করে চায়না দুয়ারী ও ভ্যাশাল জালের মাধ্যমে পোনা মাছ ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে। ফলে ভবিষ্যতে মাছের উৎপাদন হুমকির মুখে পড়বে।তিনি আরও বলেন, সালথা উপজেলার জলাশয়গুলোতে জেলেরা অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চায়না দুয়ারী জাল ব্যবহারকারী কাউকে পাওয়া না গেলেও এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে ধ্বংস করা হয়। তবে একজনকে পোনা নিধনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, মৎস্য আইনে নিষিদ্ধ এসব জাল দিয়ে মাছ ধরলে শুধু পোনা নয়, জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এই ধরনের জাল দিয়ে মাছ ধরলে আগামীতে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের জন্য নিয়মিতভাবে এমন অভিযান চলবে এবং কেউ অবৈধ উপায়ে মাছ ধরলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মৎস্যজীবীরা জানান, এসব অভিযান খুবই সময়োপযোগী। প্রশাসনের এমন উদ্যোগে জলজ সম্পদ রক্ষা পাবে এবং মাছের প্রজনন বৃদ্ধি পাবে।উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলের মতো সালথা উপজেলাতেও অবৈধ চায়না দুয়ারী ও ভ্যাশাল জাল দিয়ে মাছ ধরার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। প্রশাসনের নিয়মিত নজরদারি ও আইনি পদক্ষেপের মাধ্যমে এ ধরণের কর্মকাণ্ড বন্ধ না হলে ভবিষ্যতে মাছের সংকট আরও তীব্র হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০