শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মোঃকাউসারুল ইসলাম,মহালছড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় সোমবার (২৫আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে মহালছড়ি উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর বর্ণাঢ্য উদ্বোধন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু রায়হান।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে উপজেলার ৪টি ইউনিয়ন দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম খেলায় মহালছড়ি সদর ইউনিয়ন দল ৩-১ গোলে ক্যায়াংঘাট ইউনিয়ন দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় মুবাছড়ি ইউনিয়ন দল ২-১ গোলে মাইসছড়ি ইউনিয়ন দলকে হারিয়ে জয় লাভ করে।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট বিকাল ৩টায়, যেখানে মুখোমুখি হবে মুবাছড়ি ইউনিয়ন দল ও মহালছড়ি সদর ইউনিয়ন দল।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। জেলা প্রশাসন সবসময় খেলাধুলা ও সুস্থ বিনোদনের পাশে থাকবে।”
খেলোয়াড়দের প্রাণচাঞ্চল্য, দর্শকদের উচ্ছ্বাস এবং ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে মহালছড়ি উপজেলা স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে এক আনন্দঘন পরিবেশে।
মন্তব্য করুন