বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সাভারে পবিত্র কোরআন বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মানে শিবিরের ইফতার মাহফি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাভার উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সাভারের একটি হলরুমে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পবিত্র কোরআন বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাভার উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মারুফ বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার উপজেলা শাখার আমির আব্দুল কাদের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান রাসেল।
আলোচনা সভায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নিয়ে অনেকেই শিবিরের দায়িত্বশীলদের প্রতি বিভিন্ন প্রশ্ন রাখেন, প্রশ্নোত্তর পর্বে দায়িত্বশীলরা প্রত্যেকের সন্তোষজনক উত্তর দেন।
তাদের সম্মানে ইফতার আয়োজন ও মহাগ্রন্থ আল কোরআন বিতরণ করায় মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাভার উপজেলা শাখার বিভিন্ন স্তরের সেক্রেটারিয়েটবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন