রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নরসিংদীতে কলাবাগানে নিয়ে মুখে কাপড় গুঁজে দিয়ে শিশুকে ধর্ষণ
নরসিংদীর মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
শুক্রবার (২১ মার্চ) সকালে শিশুটির মা বাদী হয়ে মনোহরদী থানায় এ ঘটনায় মামলা করেন এবং শনিবার নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।
অভিযুক্ত ঘাতক ধর্ষকের নাম আজিজুর রহমান আজিজ (৩৫)। সে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর গুলমাহমুদ গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা-মা বাড়িতে ছিল না। এসময় আজিজুর রহমান আজি বাড়িতে গিয়ে শিশুটিকে নদীর পাড় থেকে ঘুরিয়ে আনার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আড়িয়াল খাঁ নদীর তীরে নির্জন কলাবাগানের ভিতরে নিয়ে শিশুটির মুখে কাপড় গুঁজে দিয়ে ধর্ষণ করে আজিজুর। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির রিকশাচালক বাবা বাড়িতে ফিরে এ ঘটনা জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মনোহরদী থানায় খবর দেওয়া হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
মনোহরদী থানার ওসি মো. আব্দুল জাব্বার সাংবাদিকদের বলেন, শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ঘাতককে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান। দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন