বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
গাজীপুরে স্ত্রী-সন্তানকে ‘হত্যার’ পর স্বামীর ‘আত্মহত্য’
গাজীপুরের কাশিমপুরে বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান।
মৃতরা হলেন, টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার।
পুলিশ বলছে, নাজমুল কোনো কাজ করতেন না এবং তিনি ‘মাদকাসক্ত’ ছিলেন।
পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন বলেন, “স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরের দেওয়া বাড়িতে থাকতেন নাজমুল। শনিবার রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। এ সময় তাদের ঘর ভেতর থেকে আটকানো ছিল। সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে নাজমুলের শ্বশুর ঘরের পেছন দিকের জানালা খুলে মেয়ের জামাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
পরে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে মেয়ে খাদিজা ও তাদের সন্তান নাদিয়ার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকবাসী।”
নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক ইফতেখার হোসেন বলেন, “স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নাজমুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
মন্তব্য করুন