বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদ অভিযানে প্রশাসনের উপর হামলা ও গাড়ি ভাংচুর
আশুলিয়ায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় বিক্ষুব্ধ দখলদারদের ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রবিবার (২৩ মার্চ) বিকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার ফুটপাত উচ্ছেদ অভিযানে এই ঘটনা ঘটে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, আসন্ন ঈদকে ঘিরে সড়কে চলাচল স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের উপর হামলা চালায়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের তিনটি যানবাহনে ভাঙচুর চালায়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন