বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় জোবাইদা ইয়াসমিন (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার মামা আরিফুল রানা এবং ভ্যানচালক আরিফুল ইসলাম।
রবিববার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা থেকে ব্যাটারিচালিত ভ্যানে মামা আরিফুল রানার সঙ্গে কুশখালি ছয়ঘরিয়ার দিকে যাচ্ছিলেন জোবাইদা। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মাধবকাটির কাছে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত জোবাইদা ইয়াসমিন সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা শিবনগরের ইবাদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ধাক্কা দেওয়ার পর ভ্যানটি দুমড়ে-মুচড়ে হয়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে ভ্যানচালক আরিফুল ইসলাম এবং যাত্রী আরিফুল রানা গুরুতর আহত হন। তাদের মধ্যে আরিফুল রানাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে নিহত তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক চালককে ধরতে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন