রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন
জাগীরে গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে হরিরামপুরে শোক
হরিরামপুর থানায় নতুন ওসি তৌফিক আজম, বিদায়ী আফজাল হোসাইনকে সংবর্ধনা
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার
সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭
মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোটরসাইকেল চলাচলেই কেঁপে ওঠে সেতু!
কোটি ডলারে দেখার মতো গ্রাম বানালেন মিস্টারবিস্ট
(মানিকগঞ্জ) হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন তৌফিক আজম। দায়িত্ব গ্রহণের পর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদায়ী ওসি মুহাম্মদ আফজাল হোসাইনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হরিরামপুর থানায় নবাগত ওসির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী ওসির বিদায় উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ওসি তৌফিক আজমকে স্বাগত জানান। এ সময় বিদায়ী ওসি মুহাম্মদ আফজাল হোসাইনের দায়িত্বকালীন বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন উপস্থিত ব্যক্তিরা। পাশাপাশি তাঁর পরবর্তী কর্মজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন তারা।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি তৌফিক আজম বলেন, হরিরামপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদায় ও বরণ অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
মন্তব্য করুন