সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধনজাগীরে গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ডবিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে হরিরামপুরে শোকহরিরামপুর থানায় নতুন ওসি তৌফিক আজম, বিদায়ী আফজাল হোসাইনকে সংবর্ধনারূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতারসোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিতসুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতমোটরসাইকেল চলাচলেই কেঁপে ওঠে সেতু!কোটি ডলারে দেখার মতো গ্রাম বানালেন মিস্টারবিস্ট
admin
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭

নজরুল ইসলাম লিখনঃ   নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি ও বাথরুম সংস্কার নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সংগ্রামের সোনারগাঁ সংবাদদাতা ও ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জয়নাল আবেদীন। এ ঘটনায় তার ছয় স্বজনও আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় হামলার অভিযোগে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জয়নাল আবেদীনের অভিযোগ, তার বড় ভাইয়ের সঙ্গে প্রতিবেশী নবীর হোসেনের বাথরুম সংস্কারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে নবীর হোসেনের বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জয়নাল আবেদীন বলেন, বুধবার সকালে তার বড় ভাই একজন রাজমিস্ত্রি নিয়ে ২০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত বাথরুমটি সংস্কারের কাজ শুরু করতে গেলে নবীর হোসেন ও তার লোকজন সেখানে এসে হামলা চালায়। খবর পেয়ে দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে তিনি ঘটনাস্থলে গেলে কোনো ধরনের উসকানি ছাড়াই লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, হামলায় তার মাথা ও কপালে গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই ও স্বজনদেরও মারধর ও কুপিয়ে আহত করা হয়।
জয়নাল আবেদীন আরও অভিযোগ করেন, এর আগেও নবীর হোসেন তার ভাই ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছেন এবং বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে সাংবাদিক জয়নাল আবেদীনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলা টিভির অনলাইন ইনচার্জ মো. রুহুল আমিন। তিনি বলেন, সাংবাদিক ও শিক্ষক জয়নাল আবেদীনের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
অভিযুক্ত নবীর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “আপনি অভিযোগ দিয়ে যান। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

জাগীরে গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে হরিরামপুরে শোক

হরিরামপুর থানায় নতুন ওসি তৌফিক আজম, বিদায়ী আফজাল হোসাইনকে সংবর্ধনা

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭

মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোটরসাইকেল চলাচলেই কেঁপে ওঠে সেতু!

কোটি ডলারে দেখার মতো গ্রাম বানালেন মিস্টারবিস্ট

১০

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

১১

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১

১৩

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

১৪

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ

১৫

হরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

১৭

রামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

১৮

যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি

১৯

এক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

২০