মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধনজাগীরে গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ডবিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে হরিরামপুরে শোকহরিরামপুর থানায় নতুন ওসি তৌফিক আজম, বিদায়ী আফজাল হোসাইনকে সংবর্ধনারূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতারসোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিতসুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতমোটরসাইকেল চলাচলেই কেঁপে ওঠে সেতু!কোটি ডলারে দেখার মতো গ্রাম বানালেন মিস্টারবিস্ট
admin
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত
মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:   সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন—১ নম্বর প্রতীকে মো. আজিজুল হক, ২ নম্বর প্রতীকে মো. আব্দুর নূর, ৩ নম্বর প্রতীকে ইসমাইল উদ্দিন, ৪ নম্বর প্রতীকে ইয়ার হোসেন, ৫ নম্বর প্রতীকে মো. জয়নুদ্দিন মজুমদার ও ৬ নম্বর প্রতীকে মো. মঞ্জুরুল হক।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৩০ জন। এর মধ্যে ৩১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণেই ভোট গণনা করা হয়। গণনায় ৮টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ফলাফলে ২ নম্বর প্রতীকের মো. আব্দুর নূর ১৮৩ ভোট পেয়ে প্রথম, ১ নম্বর প্রতীকের মো. আজিজুল হক ১৭৬ ভোট পেয়ে দ্বিতীয়, ৪ নম্বর প্রতীকের ইয়ার হোসেন ১৭১ ভোট পেয়ে তৃতীয় এবং ৫ নম্বর প্রতীকের মো. জয়নুদ্দিন মজুমদার ১৫৭ ভোট পেয়ে চতুর্থ হন। এছাড়া ৩ নম্বর প্রতীকের ইসমাইল উদ্দিন ১৫১ ভোট এবং ৬ নম্বর প্রতীকের মো. মঞ্জুরুল হক ১৪৬ ভোট পান।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রযোজ্য প্রবিধানমালা অনুযায়ী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত চারজন প্রার্থী মো. আব্দুর নূর, মো. আজিজুল হক, মো. ইয়ার হোসেন ও মো. জয়নুদ্দিন মজুমদারকে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মো. ফারুক বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করেছেন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ ও ভোট গণনার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

জাগীরে গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে হরিরামপুরে শোক

হরিরামপুর থানায় নতুন ওসি তৌফিক আজম, বিদায়ী আফজাল হোসাইনকে সংবর্ধনা

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭

মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোটরসাইকেল চলাচলেই কেঁপে ওঠে সেতু!

কোটি ডলারে দেখার মতো গ্রাম বানালেন মিস্টারবিস্ট

১০

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

১১

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১

১৩

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

১৪

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ

১৫

হরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

১৭

রামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

১৮

যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি

১৯

এক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

২০