রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিল - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রীরাত ১১টার মধ্যে বার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিটবাংলাদেশকে ‘সেভেন-আপ’ এর লজ্জা দিল চীনবিজ্ঞান শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলোহরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপনঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে চার লেনের তিন লেন হকারদের দখলেহরিরামপুরে উপজেলা পরিদর্শন কক্ষ উদ্বোধনছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনারাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিলমনপুরায় বিআরডিবির নেতৃত্বে নতুন মুখ শেখ ফরিদ
মানিকগঞ্জ প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিল

রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিল
রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জের হরিরামপুরে চলমান রাস্তা নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত নির্মাণকাজ শেষ করে জনদুর্ভোগ নিরসনের দাবিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি পালন করেন তারা।
সকাল ১১টার দিকে উপজেলা চত্বর থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চালা ইউনিয়নের উত্তর চানপুর (রতনদিয়া) এলাকায় ২১ শত ফুট সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। তবে নির্মাণকাজে বাধা সৃষ্টি হওয়ায় চার এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদসহ কয়েকজন ব্যক্তি সড়ক নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় সড়কটি ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে বলে জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, একটি এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ মানুষের দৈনন্দিন জীবন সরাসরি জড়িত। তাই কোনো ব্যক্তি বা পক্ষের কারণে উন্নয়নকাজ থমকে থাকা মেনে নেওয়া যায় না। তারা বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, রাস্তা নির্মাণকাজে বাধা দেওয়ার বিষয়টি ইতোমধ্যে সমাধান করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

১

রাত ১১টার মধ্যে বার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট

২

বাংলাদেশকে ‘সেভেন-আপ’ এর লজ্জা দিল চীন

৩

বিজ্ঞান শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো

৪

হরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন

৫

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে চার লেনের তিন লেন হকারদের দখলে

৬

হরিরামপুরে উপজেলা পরিদর্শন কক্ষ উদ্বোধন

৭

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

৮

রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিল

৯

মনপুরায় বিআরডিবির নেতৃত্বে নতুন মুখ শেখ ফরিদ

১০

আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

১১

ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি

১২

বড় ধাক্কা ব্রাজিলের ভারত নয়, বার্সেলোনায় ফিরে যাচ্ছেন রাফিনহা

১৩

নারায়ণগঞ্জে মাদ্রাসায় বিদ্যুৎস্পর্শে আহত আরেক শিশুর মৃত্যু

১৪

খড় দিয়ে ঢেকে রাখা মরদেহ টেনে আনল শিয়াল

১৫

হঠাৎ করেই রূপগঞ্জে বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই: জনমনে আতঙ্ক

১৬

ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার পরিকল্পনা যুক্তরাজ্যের

১৭

নির্বাচনের আগে ফের হামলার শঙ্কা প্রকাশ নেতানিয়াহুর, মতলব কী?

১৮

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১৯

রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

২০