বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রীরাত ১১টার মধ্যে বার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিটবাংলাদেশকে ‘সেভেন-আপ’ এর লজ্জা দিল চীনবিজ্ঞান শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলোহরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপনঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে চার লেনের তিন লেন হকারদের দখলেহরিরামপুরে উপজেলা পরিদর্শন কক্ষ উদ্বোধনছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনারাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিলমনপুরায় বিআরডিবির নেতৃত্বে নতুন মুখ শেখ ফরিদ
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী
বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। আমরা যদি দক্ষ কর্মী পাঠাতে না পারি, তবে শুধু সংখ্যা বাড়িয়ে লাখ লাখ কর্মী পাঠিয়ে দেশের প্রকৃত কোনো লাভ হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বিদেশগামী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।

যাত্রীদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্দেশে এসময় মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের সুবিধার্থে এখানে দ্রুত একটি ইমার্জেন্সি চিকিৎসাকেন্দ্র স্থাপন করতে হবে। ইতোমধ্যে চিকিৎসাকেন্দ্রের স্থান নির্বাচনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিমানবন্দরে প্রবাসীদের যাতায়াত ও অবস্থানগত সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, অনেক সময় সময়সূচি বিপর্যয় বা ফ্লাইট বিলম্বের কারণে প্রবাসী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিমানবন্দর শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় তাদের থাকা-খাওয়া নিয়ে সমস্যা আরও বাড়ে। এ সমস্যা দূর করতে বিমানবন্দরের পাশে রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা যে কোনো পরিস্থিতিতে সেখানে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারেন।

পরবর্তীতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির পরও বিগত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একটি প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং প্রবাসীদের আইনি সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

১

রাত ১১টার মধ্যে বার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট

২

বাংলাদেশকে ‘সেভেন-আপ’ এর লজ্জা দিল চীন

৩

বিজ্ঞান শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো

৪

হরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন

৫

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে চার লেনের তিন লেন হকারদের দখলে

৬

হরিরামপুরে উপজেলা পরিদর্শন কক্ষ উদ্বোধন

৭

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

৮

রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিল

৯

মনপুরায় বিআরডিবির নেতৃত্বে নতুন মুখ শেখ ফরিদ

১০

আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

১১

ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি

১২

বড় ধাক্কা ব্রাজিলের ভারত নয়, বার্সেলোনায় ফিরে যাচ্ছেন রাফিনহা

১৩

নারায়ণগঞ্জে মাদ্রাসায় বিদ্যুৎস্পর্শে আহত আরেক শিশুর মৃত্যু

১৪

খড় দিয়ে ঢেকে রাখা মরদেহ টেনে আনল শিয়াল

১৫

হঠাৎ করেই রূপগঞ্জে বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই: জনমনে আতঙ্ক

১৬

ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার পরিকল্পনা যুক্তরাজ্যের

১৭

নির্বাচনের আগে ফের হামলার শঙ্কা প্রকাশ নেতানিয়াহুর, মতলব কী?

১৮

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১৯

রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

২০