বিদেশে দক্ষতা ছাড়া কর্মী পাঠিয়ে দেশের লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী
রাত ১১টার মধ্যে বার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট
বাংলাদেশকে ‘সেভেন-আপ’ এর লজ্জা দিল চীন
বিজ্ঞান শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো
হরিরামপুরে ৩ সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে চার লেনের তিন লেন হকারদের দখলে
হরিরামপুরে উপজেলা পরিদর্শন কক্ষ উদ্বোধন
ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা
রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, হরিরামপুরে ঝাড়ু মিছিল
মনপুরায় বিআরডিবির নেতৃত্বে নতুন মুখ শেখ ফরিদ
সাতক্ষীরার ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মাওলানা মোঃ মোশারফ হোসেন, ৩ নম্বর বৈকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ জালাল উদ্দিন, বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং খলিলনগর আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওয়াহিদুজ্জামানসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং অবসরজীবনের সুস্বাস্থ্য ও সুখ-শান্তি কামনা করেন।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিদায়ী সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে বিদায় জানান।
দীর্ঘ কর্মজীবনের পর মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনের কর্মজীবনের পরিসমাপ্তি উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য করুন