শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
নিজস্ব প্রতিনিধি
রাজধানীর ভাসানটেকে সেনাবাহিনীর অভিযান: কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার—এলাকাবাসীর স্বস্তি
বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ১০ সিগন্যাল ব্যাটালিয়নের অধীন ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ মে ২০২৫ রাতে মাটিকাটা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিক এবং উপঅধিনায়ক ক্যাপ্টেন শারহান।
অভিযানে কুখ্যাত অপরাধী সংগঠন “হিটলু বাবু গ্যাং”-এর প্রধানসহ মোট ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে গ্যাং সদস্যরা সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ক্যাম্প কমান্ডার। এই অভিযানে ১১ সিগন্যাল ও আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়নের টহল দলও সক্রিয়ভাবে সহায়তা প্রদান করে।
উল্লেখ্য, “হিটলু বাবু গ্যাং” দীর্ঘদিন ধরে ভাসানটেক ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দীর্ঘ নজরদারির পর সেনাবাহিনীর এই অভিযান গ্যাংটির একটি বড় অংশকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
এই সফল অভিযানের ফলে ভাসানটেক ও মানিকদী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন