শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাই উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, এ ঘটনায় করা মামলার (নম্বর-২৪) জেরে মঙ্গলবার রাতে আশুলিয়ার নবীনগর বটতলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের পীরগঞ্জ উপজেলার আরিফুজ্জামান, গঙ্গাচড়ার আয়নাল হক, মানিকগঞ্জের সাটুরিয়ার রবিউল আওয়াল ও ধামরাইয়ের গাওয়াইল গ্রামের সোহানা আক্তার। তাঁরা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শিশুটি স্কুলের উদ্যেশ্যে বেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেনি। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৭ মে থানায় সাধারণ ডায়রি করে পরিবার। এর জেরে ২০ মে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২০ মে রাতে আশুলিয়ার বটতলা এলাকা থেকে জড়িতদের গ্রেপ্তার করে।উদ্ধার ভুক্তভোগী শিশুর বরাত দিয়ে পরিবার জানায়, গত ১৫ মে প্রতিবেশীর মেয়ে সোহানা বেড়ানোর কথা বলে অপহরণ করে শিশুটিকে আরিফুজ্জামানের বাসায় নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করে আরিফুজ্জামান। এরবর সে শিশুটিকে দেয় তার বন্ধু আয়নাল হকের কাছে, তিনি তার বন্ধু রবিউল আউয়ালের বাসায় রেখে একটি কক্ষে তাকে একাধিকবার ধর্ষণ করে।এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী অপহরণের ঘটনায় সাধারণ ডায়রির পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চারজনকে গ্রেপ্তার ও ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন