শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর টাঙ্গাইল জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় জেটেব কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.বি.এম. রুহুল আমিন আকন্দ এবং সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলমের যৌথ স্বাক্ষরে গত ১৯ মে ২০২৫ ইং তারিখে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমান। সি. যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার মল্লিক টিপুকে। ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন, অপর যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তপু পাল। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মোঃ শের শাহ আলি।
জেটেব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই আহ্বায়ক কমিটির মেয়াদ ৯০ (নব্বই) দিন। এই সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নতুন নেতৃত্বে টাঙ্গাইল জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আরও সক্রিয় ও সংগঠিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে কেন্দ্রীয় জেটেব। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কমিটি টেক্সটাইল প্রকৌশলীদের অধিকার রক্ষায় এবং পেশাগত উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য করুন