শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রাম নগরীতে চলমান ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের দিকনির্দেশনায় এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের প্রধান আ.ন.ম তামজীদের তত্ত্বাবধানে তিনটি টিমে ভাগ হয়ে স্বেচ্ছাসেবকরা নগরীর ৭, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
বিশেষ করে আকবর শাহ, পাহাড়তলী এবং লালখানবাজারের মতিঝর্ণা পাহাড় এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সাধারণ মানুষকে পাহাড়ধসের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়। জীবনের নিরাপত্তার স্বার্থে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয় এবং প্রয়োজনে সহযোগিতাও প্রদান করা হয় স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান মোঃ রাকিবুল ইসলাম। মাইকিং কার্যক্রমে অংশ নেন যুব রেড ক্রিসেন্টের প্রায় ৩০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট জানায়, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন