শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
আশুলিয়া নিজস্ব প্রতিনিধি
শিল্পাঞ্চল আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সামনের দোকান হতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
রবিবার (২ জুন) বিকেল 3 ঘটিকায় সাভার উপজেলার আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সামনে হতে চুরি হওয়া মোবাইল ফোন সহ গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশের এস আই মোঃ জাহাঙ্গীর।
গ্রেপ্তারকৃত আসামীর নাম আব্দুর রহমান ওরফে জীবন (২৯)। তিনি বর্তমান সরকার মার্কেট এলাকায় ভাড়া থাকেন। জানা গেছে, গত ১৫ মে সাভার উপজেলার আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের পাশের চায়ের দোকান থেকে ১টি মোবাইল ফোন চুরি হয়।
এঘটনায় ভুক্তভোগী দোকান মালিক রেদওয়ান হোসেন বাদি হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামি আব্দুর রহমান ওরফে জীবন মোবাইল চুরি করেই থেমে থাকে নি তিনি ভুক্তভোগী চায়ের দোকানদার রেদোয়ান কে মোবাইল উদ্ধার করার কথা বলে ১২ হাজার টাকা দাবি করে এই কল রেকর্ডিং এর ভিত্তিতে সাভার উপজেলার আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ঘটনা স্বীকার করে এবং আসামিকে আটক করে ও তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে আসামিকে থানা হেফাজতে নেয়া হয়।
মন্তব্য করুন