মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী
মহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরু
মধ্যনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল
ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপি
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, হারিয়ে যাচ্ছে শাপলার প্রজনন ক্ষেত্র জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা
এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে বিএনপির সর্বাত্মক প্রস্তুতি
আমার একটাই ছেলে, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন: অপ্রতিমের বাবা
তুর্কি লিগে মোহাম্মদ সালাহর প্রথম হ্যাটট্রিকবে।
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল নিয়েছে ইংল্যান্ড। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর র্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে।
দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে।
ভারতকে হটিয়ে টি-টোয়েন্টির শীর্ষে ইংল্যান্ড
এশিয়ান গেমসেও নকভির থাকার সম্ভাবনা, ভারতের ফের ট্রফিহীন উদযাপন!
হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়।
বিপরীতে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত।
তবে পরের দুই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও দুটি দলই সেই অর্থে শক্তিশালী প্রতিপক্ষ ছিল না, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ভারতের পরের অভিযান এশিয়ান গেমস।
হালনাগাদ টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড, ভারতের পর অবস্থান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।
মন্তব্য করুন