মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী
মহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরু
মধ্যনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল
ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপি
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, হারিয়ে যাচ্ছে শাপলার প্রজনন ক্ষেত্র জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা
এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে বিএনপির সর্বাত্মক প্রস্তুতি
আমার একটাই ছেলে, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন: অপ্রতিমের বাবা
তুর্কি লিগে মোহাম্মদ সালাহর প্রথম হ্যাটট্রিকবে।
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া ইউনাইটেড একাডেমির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় দাতিয়াপাড়ার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জমজমাট পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মাহমুদপুর ফুটবল একাদশ ও মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের নিশ্চিন্তপুর ফুটবল একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা যুবদলের সদস্যসচিব রায়হান উদ্দিন সোহেল। এ সময় তিনি খেলোয়াড়দের সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
রায়হান উদ্দিন সোহেল বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে রাখা সম্ভব। যুবসমাজ খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক ও অনলাইন জুয়ার মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
এ সময় তিনি মাঠে উপস্থিত দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নির্ধারিত সময়ের খেলা শেষে ১ গোলের ব্যবধানে নিশ্চিন্তপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাহমুদপুর ফুটবল একাদশ। নিশ্চিন্তপুর ফুটবল একাদশ রানার্সআপ হয়।
খেলা শেষে দাতিয়াপাড়া ইউনাইটেড একাডেমির উপদেষ্টা ও লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অনুষ্ঠানের সভাপতি আজিজুল হক ও শিক্ষক রিপন মিয়া রানার্সআপ দলের অধিনায়ক জীবন মিয়ার হাতে ট্রফি তুলে দেন।
অন্যদিকে প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাকিল হাসান সাবের হাতে পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি তুলে দেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত ফাইনাল খেলাটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মন্তব্য করুন