এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থীমহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরুমধ্যনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেলককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপিরামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীরূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, হারিয়ে যাচ্ছে শাপলার প্রজনন ক্ষেত্র জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলাএআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পেরপ্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে বিএনপির সর্বাত্মক প্রস্তুতিআমার একটাই ছেলে, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন: অপ্রতিমের বাবাতুর্কি লিগে মোহাম্মদ সালাহর প্রথম হ্যাটট্রিকবে।
admin
২০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর নজর রাখতে নতুন একটি বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর নাম দেওয়া হবে ‘এআই ফোর্স’। একই সঙ্গে এআইবিষয়ক একজন বিশেষ কর্মকর্তাও নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান। তবে নতুন এই বাহিনী কীভাবে কাজ করবে বা এর দায়িত্ব কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ট্রাম্প বলেন, ‘এআই ফোর্স’ অনেকটা তার প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর মতো হবে। খুব শিগগির এআইবিষয়ক বিশেষ কর্মকর্তা বা ‘এআই জার’ নিয়োগ দেওয়া হবে।

বিশ্বজুড়ে এআই নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই ট্রাম্পের এই ঘোষণা এলো। বিশেষ করে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন এআই ব্যবস্থা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
চীন কেন হঠাৎ এআই নিয়ে এত চিন্তিত
সম্প্রতি গুগলের এআই মডেল ব্যবহার করে কয়েকটি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় হামলার ঘটনা সামনে এসেছে। এ ধরনের ঘটনা এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

তবে এআই উন্নয়নের গতি কমানোর পক্ষে নন ট্রাম্প। তিনি এআই নিয়ে অতিরিক্ত ভয়কে ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে মন্তব্য করেছেন। তার প্রশাসন এআই শিল্পের উন্নয়নে কোনো বাধা দেবে না বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্পের মতে, এআই হবে নতুন শিল্পবিপ্লব বা ইন্টারনেটের চেয়েও বড় প্রযুক্তিগত পরিবর্তন। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এআই ভবিষ্যতে মোট দেশজ উৎপাদনের প্রায় ২৫ শতাংশ পর্যন্ত অবদান রাখতে পারে বলেও তিনি দাবি করেছেন।

এআই নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতাও বাড়ছে। দুই দেশই এই প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে চাইছে। আগামী বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। এর আগে এআই নিয়ে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে এআই উন্নয়নে কিছু নিয়ন্ত্রণের দাবি উঠেছে। এমনকি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন নেতাও এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সম্প্রতি রাজ্যের এআই কোম্পানিগুলোর জন্য নিরাপত্তা বিধি তৈরির পরিকল্পনা জানিয়েছেন। এর মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই বন্ধ করার ব্যবস্থা রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

এআই কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তাও প্রযুক্তিটির উন্নয়নের গতি নিয়ে সতর্ক করেছেন। তাদের কেউ কেউ এআই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উন্নয়নের গতি কমানোর পক্ষে মত দিয়েছেন।

সম্প্রতি এআই কোম্পানি অ্যানথ্রপিকে কাজ করা এক গবেষক সতর্ক করে বলেছেন, এআই কোম্পানিগুলো মানুষের ভবিষ্যৎ নিয়ে বড় ঝুঁকি নিচ্ছে। তার এই মন্তব্যের পর এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে ট্রাম্প বলেছেন, এআই খাতে কোনো প্রতিষ্ঠান আইন ভাঙলে প্রচলিত ফৌজদারি ও দেওয়ানি আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে এআই প্রযুক্তিতে চীনের চেয়ে এগিয়ে রাখার ওপর জোর দিয়েছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী

মহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরু

মধ্যনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল

ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপি

রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, হারিয়ে যাচ্ছে শাপলার প্রজনন ক্ষেত্র জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে বিএনপির সর্বাত্মক প্রস্তুতি

আমার একটাই ছেলে, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন: অপ্রতিমের বাবা

তুর্কি লিগে মোহাম্মদ সালাহর প্রথম হ্যাটট্রিকবে।

১০

ভারতকে হটিয়ে টি-টোয়েন্টির শীর্ষে ইংল্যান্ড

১১

নয় দফা না মানলে ১ দফা দিতে বাধ্য হবো: জামায়াত আমির

১২

ইউক্রেনে রুশ সেনাদের যৌন সহিংসতার ‘ভয়াবহ ধারা’

১৩

আমিরাতে যাচ্ছেন অতিরিক্ত তিন ক্রিকেটার, কিন্তু কেন?

১৪

অপ্রতীম হত্যাকাণ্ডে পুলিশের হাতে একাধিক ক্লু

১৫

অবৈধ দখল বন্ধে রূপগঞ্জের দুই ইউনিয়নের বাসিন্দাদের আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ

১৬

বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়ে মাঠে এলো না চীন

১৭

বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির

১৮

এসপির নেতৃত্বে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

১৯

ভারত সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর- পীরগঞ্জে, রাশেদ খাঁন

২০