মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী
মহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরু
মধ্যনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল
ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপি
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, হারিয়ে যাচ্ছে শাপলার প্রজনন ক্ষেত্র জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা
এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে বিএনপির সর্বাত্মক প্রস্তুতি
আমার একটাই ছেলে, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন: অপ্রতিমের বাবা
তুর্কি লিগে মোহাম্মদ সালাহর প্রথম হ্যাটট্রিকবে।
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে ২১ দিনব্যাপী ‘মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মহালছড়িতে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
মহালছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তাহমিদ সামিন সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জোন উপঅধিনায়ক মেজর মোঃ আব্দুল মালেক। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ২২ জন যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে মেকানিক্যাল কাজের বিভিন্ন খুঁটিনাটি, দৈনন্দিন প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত এবং আধুনিক কারিগরি বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকরা জানান, প্রত্যন্ত পাহাড়ি এলাকার বেকার ও সুবিধাবঞ্চিত তরুণদের কারিগরি দক্ষতায় দক্ষ জনশক্তিতে পরিণত করা, তাদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং যুবসমাজকে অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
মহালছড়ি জোনের এ ধরনের সময়োপযোগী ও গঠনমূলক উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি পেলে তারা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
মন্তব্য করুন