রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগপাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধবাসভাড়া কিমিপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাবকালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ শ্রমিকের কারাদণ্ডসরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীরূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারিইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ”সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধনপীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তারব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক
admin
২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি

রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি
রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে রাতের আঁধারে বিভিন্ন যানবাহন থেকে ব্যাটারি চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন অটোরিকশা ও ইজিবাইক প্রাইভেট কারের চালকসহ গাড়ির মালিকরা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় গাড়ির ব্যাটারি চুরি হচ্ছে।
ড্রাম ট্রাকের মালিক সিয়াম মিয়া বলেন, রাতে গাড়িতেই ছিলাম। ফজরের আজানের পর বাসায় যাই। ৯ টার দিকে এসে দেখি ব্যাটারি নেই। বাজারে পাহারাদারও ছিল। ও কিছু দেখেনি বলল।

প্রতি রাতেই এসব ঘটনা ঘটছে। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এভাবে চলতে থাকলে গাড়ির মালিকরা তো ফকির হযে যাবে বলে অভিযোগ করেন লোকমান মিয়া।

ভুক্তভোগীদের দাবি, সন্ধ্যার পর নিরাপদ স্থানে গাড়ি রেখে বাসায় ফেরার পর সকালে এসে দেখা যায়—গাড়ির ব্যাটারি নেই। অনেক ক্ষেত্রে গাড়ির লক ভেঙে বা বিভিন্ন কৌশলে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। এতে একদিকে যেমন গাড়ির মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়ছেন চালকেরা।

স্থানীয়দের অভিযোগ, চোরচক্রের সদস্যরা রাতের বেলায় বিভিন্ন সড়ক ও অলিগলিতে ঘোরাফেরা করে সুযোগ বুঝে যানবাহন টার্গেট করছে। চুরি হওয়া ব্যাটারি দ্রুত বিক্রি করে দেওয়ায় চক্রের সদস্যদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে বলে তাদের দাবি।

ইসলামবাগ কালী এলাকায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার মালিক নিজাম উদ্দিন আহমেদ বলেন এক মাসের ভিতরে আমার গাড়ি থেকে চারবার চারটা ব্যাটারি রাতের আঁধারে কিভাবে নিয়ে গেল এটা আমি বুঝে উঠতে পারছি না। গত ১৮ই সেপ্টেম্বর রাতে আমি বাড়ি না থাকার সুযোগে আবারো আমার গাড়ির ব্যাটারিটা নিয়ে গেছে।

এছাড়াও একাধিক গাড়ির মালিক বলেন, “প্রতিদিন গাড়ি রেখে বাড়িতে ফিরতে ভয় লাগে। সকালে এসে ব্যাটারি পাওয়া যাবে কি না, সেই চিন্তায় থাকতে হয়।”
এদিকে চুরি ঠেকাতে রাতের বেলায় পুলিশের টহল জোরদার, সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং চোরাই ব্যাটারি কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সচেতন মহলের মতে, শুধু চোর ধরলেই সমস্যার সমাধান হবে না; চোরাই ব্যাটারি কোথায় বিক্রি হচ্ছে এবং কারা এসব ব্যাটারি কিনছে, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি চুরি প্রতিরোধে রাতের টহল ও স্থানীয়দের সমন্বয়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ

বাসভাড়া কিমিপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ শ্রমিকের কারাদণ্ড

সরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী

রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি

ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ”

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক

১০

মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী

১১

মহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরু

১২

মধ্যনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল

১৩

ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপি

১৪

রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, হারিয়ে যাচ্ছে শাপলার প্রজনন ক্ষেত্র জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

১৬

এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

১৭

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে বিএনপির সর্বাত্মক প্রস্তুতি

১৮

আমার একটাই ছেলে, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন: অপ্রতিমের বাবা

১৯

তুর্কি লিগে মোহাম্মদ সালাহর প্রথম হ্যাটট্রিকবে।

২০