ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ" - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমনবিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামমহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযানপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভহরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারতরামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচিএক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
admin
২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ”

ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ"
ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ"

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ :

ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘ফাহাদ ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির মালিক সোহাগ মুন্সির বিরুদ্ধে টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী ভিসা না দেওয়া এবং পরে অফিস বন্ধ করে গা-ঢাকা দেওয়ার অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

জানা যায় সোহাগ মুন্সী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোয়ালা ইউনিয়ন প্রোসন্নপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীদের দাবি, সোহাগ মুন্সির নিজের প্রতিষ্ঠান রাজধানীর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ১৫৫/১৫৬ নম্বর ঠিকানায় ফাহাদ ইন্টারন্যাশনালের কার্যালয়ে চাকরির আশায় যোগাযোগ করেন তারা।

ইউরোপে পাঠানোর কথা বলে প্রথমে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়া হয়। এর প্রায় ১৫ দিন পর ভিসার প্রক্রিয়ার কথা বলে আরো ৫০ হাজার টাকা নেওয়া হয়।

ভুক্তভোগী দীপ্ত চন্দ্র ও নাঈম আহমেদ বলেন, ইউরোপের সার্বিয়া যেতে ৮ লক্ষ টাকা খরচ হবে বলে দাবি করে সোহাগ মুন্সি। পাসপোর্ট এর সাথে ৫০ হাজার টাকা করে জমা দিবে রিসিট এর মাধ্যমে। ভিসা লাগার পরে চার লক্ষ টাকা দিতে হবে। বাকি টাকা সার্বিয়াতে গিয়ে কাজে যোগদানের পর বেতন থেকে মাসে মাসে পরিশোধ করতে হবে। এবং এখন যে ৫০ হাজার টাকা নেয়া হবে ভিসা না হলে জমাকৃত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

তার এ কথার পরে বিশ্বাস করেই আমরা তাকে কোম্পানি ভিজিটের মাধ্যমে পঞ্চাশ হাজার করে টাকা জমা দেই।

‘প্রথমে আমাদের কাছ থেকে ০৪৬, নাম্বার মানি রিসিট দিয়ে ৫০ হাজার ও ০৪৭ নাম্বার মানি রিসিট দিয়ে ৫০ হাজার টাকা নেওয়া হয়।

১৫ দিন পর ভিসার ফি জমা দেওয়ার কথা বলে আরও ০৫৪ নাম্বার মানি রিসিটে ৫০ হাজার টাকা ও ০৫৫ নাম্বার মানি রিসিট দিয়ে ৫০ হাজার টাকা নেওয়া হয়। সর্বমোট দুইজনের কাছ থেকে ২ লক্ষ টাকা মানি রিসিট এর মাধ্যমে গ্রহণ করে চার মাস অপেক্ষা করতে বলা হয়। চার মাস পর একদিন ফোন করে জানানো হয়, ভিসা হয়নি।

এরপর আমরা অফিসে গিয়ে দেখি, অফিসে তালা ঝুলছে।’ মোবাইলে তার সাথে কথা বলা পরে তিনি বলেন আমি এই টাকা ফেরত দিয়ে দিব। কিন্তু তারপরে যোগাযোগ করা হলে সে আর আমাদের ফোন ধরে না। সে টাকা আমাদের কাছ থেকে গ্রহণ করে নাই এভাবেই সে কথা বলা শুরু করে।

এরপরে তার অফিসে গিয়ে দেখা যায় অনেকেই টাকার জন্য এসে সোহাগ মুন্সীকে খোঁজা করছেন। অফিসে গিয়ে জানা যায় বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে শুধু তাদের কাছ থেকেই নয়, আরও অনেক চাকরিপ্রত্যাশীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। টাকা দেওয়ার পর নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় তারা প্রতিষ্ঠানের কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে কার্যালয় বন্ধ পাওয়া যায় বলে দাবি করেন তারা।

এদিকে, সোহাগ মুন্সীকে বারবার মোবাইলে পাওয়া যায়নি পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি টাকা নেইনি টাকা নিয়েছে আমার ম্যানেজার নিয়েছে। আপনারা ম্যানেজারকে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে এভাবে অর্থ নেওয়া হলে অনেক পরিবার আর্থিকভাবে সর্বস্বান্ত হয়ে পড়তে পারে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রতারিতদের টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ

হরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

রামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি

এক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

১০

পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

১১

পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ

১২

বাসভাড়া কিমিপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

১৩

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ শ্রমিকের কারাদণ্ড

১৪

সরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী

১৫

রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি

১৬

ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ”

১৭

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

১৮

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৯

ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক

২০