মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী
মহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরু
মধ্যনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল
ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপি
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, হারিয়ে যাচ্ছে শাপলার প্রজনন ক্ষেত্র জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা
এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে বিএনপির সর্বাত্মক প্রস্তুতি
আমার একটাই ছেলে, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন: অপ্রতিমের বাবা
তুর্কি লিগে মোহাম্মদ সালাহর প্রথম হ্যাটট্রিকবে।
নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় এর উপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক শাহ্ মুহাম্মদ ছগির হোসেন। তিনি বলেন, “সহযোদ্ধা সাংবাদিকদের উপর এ ধরনের কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু ব্যক্তি সাংবাদিকের ওপর নয়, বরং মুক্ত সাংবাদিকতার উপরই এক নগ্ন আঘাত।”
তিনি আরও বলেন, দেশে গণমাধ্যমকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক।
তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের পতনের পরও সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। সহযোদ্ধা সাংবাদিকদের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলা প্রমাণ করে যে, একটি চক্র এখনো স্বাধীন সাংবাদিকতাকে দমন করতে মরিয়া হয়ে উঠেছে। এটি কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষণ হতে পারে না।”
শাহ্ মুহাম্মদ ছগির হোসেন আরও বলেন, “সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা সত্য তুলে ধরার কাজ করেন। আর সে সত্য প্রকাশের পথেই যদি তাদের রক্ত ঝরে, তবে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”
তিনি তার সহযোদ্ধা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। সত্যের পথ যত কঠিনই হোক, আমরা সাংবাদিকরা কখনোই কলম থামিয়ে রাখিনি, রাখবও না। আমরা ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”
মন্তব্য করুন