তালা ভেঙে গোডাউনে ঢুকে ১৫ লাখ টাকার মালামাল ডাকাতি, নগদ পাঁচ লাখ টাকা লুট - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থীমহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরুমধ্যনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেলককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপিরামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীরূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, হারিয়ে যাচ্ছে শাপলার প্রজনন ক্ষেত্র জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলাএআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পেরপ্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে বিএনপির সর্বাত্মক প্রস্তুতিআমার একটাই ছেলে, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন: অপ্রতিমের বাবাতুর্কি লিগে মোহাম্মদ সালাহর প্রথম হ্যাটট্রিকবে।
সম্রাট আলাউদ্দিন,ধামরাই প্রতিনিধি
৫ মে ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালা ভেঙে গোডাউনে ঢুকে ১৫ লাখ টাকার মালামাল ডাকাতি, নগদ পাঁচ লাখ টাকা লুট

সম্রাট আলাউদ্দিন,ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের এক ডিস্ট্রিবিউটরের গোডাউনে লুটের ঘটনা ঘটেছে। মাত্র চার মিনিটের ওই ঘটনায় ১৫ লাখ টাকার মালামালসহ নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।রবিবার দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ১৪ মিনিট পর্যন্ত এই লুটের ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নের শরিফবাগ বাজারে আবুল খায়ের টোব্যাকোর ডিস্ট্রিবিউটর মুহাম্মদ নাসিমের গোডাউনে।ভুক্তভোগী ব্যবসায়ী জানান, রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিক-আপসহ ৯-১০ জনের একদল দুর্বৃত্ত গোডাউনের সামনে এসে তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল বের করে পিক-আপে লোড করতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী এসে ধাওয়া দিলে ২টা ১৪ মিনিটের দিকে তারা পিক-আপসহ পালিয়ে যায়।ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিক-আপ ভ্যান এসে থামে ওই গোডাউন থাকা মার্কেটের সামনে। এরপর গাড়ি থেকে প্রথমে লাল শার্ট ও লুঙ্গি পরিহিত একজন ও পরে আরেকজন নামেন।২টা ১০ মিনিট ৪৯ সেকেন্ডের দিকে দেখা যায়, অন্তত ৬-৭ জন দুর্বৃত্ত গোডাউনের সামনে এসে দোকানের শাটারের তালা ভাঙছেন। শাটার ভাঙার পর একের পর এক কার্টুন বের করতে থাকেন তারা।প্রায় এক মিনিট পর লাইট হাতে একজন ও আরেকজন নিরাপত্তারক্ষীকে এগিয়ে যেতে দেখা যায়। একই সময়ে দুইজন ব্যক্তি দ্রুত পিকআপে কার্টুন লোড করতে থাকেন।একপর্যায়ে ২টা ১৪ মিনিটের এলাকাবাসী ওই পিক-আপের দিকে এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে গাড়িতে উঠে পালিয়ে যায়। এ সময় পিক-আপে বিভিন্ন বয়সের অন্তত নয়জন দুর্বৃত্তকে উঠতে দেখা যায়।ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ নাসিম বলেন, আমাকে আমার এলাকার এক বন্ধু ফোন করে বলে, তোমার গোডাউনে মাল চুরি হইছে। ওরা উপস্থিত ছিল। গোডাউনে এসে দেখলাম, ৩০ পিস মাল গেছে। যার মূল্য ১৫ লাখ টাকার বেশি। আর ক্যাশে টাকা ছিল ৫ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা। এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। ২টা ১০ মিনিটের দিকে ঢুকে তারা। তাদের সনাক্ত করতে পারিনি। থানা থেকে পরিদর্শন করেছে। তারা থানায় যেতে বলেছে।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ওখানে চুরি হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ডাকাতি-চুরি যেন থামছেই না,গত ২৯ এপ্রিল দিবাগত রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর এলাকায় গেদু মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে তালা ভেঙে ঢুকে অন্তত ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে।এছাড়া ২৮ এপ্রিল দিবাগত রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি-বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ট্রাক থামিয়ে চালক-হেল্পারকে আটকে মারধর করে ৩০ লাখ টাকার পামওয়েল তেলসহ ট্রাক লুটের ঘটনা ঘটে।আগের দিন ২৭ এপ্রিল রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই উত্তর পাড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে মফিজ উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির বাড়িতে অন্তত ১ লাখ নগদ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা।এছাড়া গত ৩১ মার্চ নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে ডাকাতরা।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, যেসব ঘটনা ঘটছে, সেগুলো পুলিশ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়। তেলসহ ট্রাক লুটের ঘটনায় ট্রাকটি উদ্ধার হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে। ফুডের ঘটনায় মোবাইল উদ্ধার হয়েছে। একটা ঘটনা যখন ঘটে, সেটি তুলে ধরা হয়, কিন্তু উদ্ধার হলে সেটা সেভাবে সামনে আসে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী

মহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরু

মধ্যনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল

ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপি

রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, হারিয়ে যাচ্ছে শাপলার প্রজনন ক্ষেত্র জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

এআই নজরদারিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রে বিএনপির সর্বাত্মক প্রস্তুতি

আমার একটাই ছেলে, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন: অপ্রতিমের বাবা

তুর্কি লিগে মোহাম্মদ সালাহর প্রথম হ্যাটট্রিকবে।

১০

ভারতকে হটিয়ে টি-টোয়েন্টির শীর্ষে ইংল্যান্ড

১১

নয় দফা না মানলে ১ দফা দিতে বাধ্য হবো: জামায়াত আমির

১২

ইউক্রেনে রুশ সেনাদের যৌন সহিংসতার ‘ভয়াবহ ধারা’

১৩

আমিরাতে যাচ্ছেন অতিরিক্ত তিন ক্রিকেটার, কিন্তু কেন?

১৪

অপ্রতীম হত্যাকাণ্ডে পুলিশের হাতে একাধিক ক্লু

১৫

অবৈধ দখল বন্ধে রূপগঞ্জের দুই ইউনিয়নের বাসিন্দাদের আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ

১৬

বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়ে মাঠে এলো না চীন

১৭

বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির

১৮

এসপির নেতৃত্বে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

১৯

ভারত সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর- পীরগঞ্জে, রাশেদ খাঁন

২০