বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সাভারের আমিনবাজার বিদ্যুতের সুপার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাভার ও আশুলিয়ার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, “১০টি ইউনিট কাজ করেছে এবং সকাল ৯টার পরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।”
আমিনবাজার পাওয়ার গ্রিডটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ সংলগ্ন চানপুর এলাকায় অবস্থিত। ৪০০/২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ উপকেন্দ্রটি থেকে প্রতিদিন প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার জানান, এই গ্রিড থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১ ও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ ব্যবহার করে। আগুনের ফলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় সাভার থানা ও আশুলিয়া থানার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, ধামরাই থেকে বিকল্পভাবে বিদ্যুৎ এনে সাভারের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন