বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
ফেনীতে অস্ত্র ও মাদকসহ উপজেলা তাঁতিদল নেতা গ্রেফতা
ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও মাদকসহ উপজেলা তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ওরফে আবদুল হক নোমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৪ মার্চ) ভোররাতে নিজ বাসা থেকে গ্রেফতার করেন পুলিশ
সে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃধা বাড়ির সালেহ আহম্মদের ছেলে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাগাজী থানার তালিকাভুক্ত মাদক কারবারি নোমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে আইপিএসের সার্কিট বোর্ডের পেছন থেকে তিনটি কার্তুজ, এগারোটি বিস্ফোরক দ্রব্য (পটকা) ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নোমানের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানা, ফেনী সদর থানা, চট্টগ্রাম ও ভোলাসহ দেশের বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা ও একটি ডাকাতির প্রস্তুতির মামলা আছে।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন