বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক ভর্তি রড ডাকাতি,গ্রেফতার ২
ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশের পোশাক পরিধান করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক ভর্তি রড ডাকাতির ঘটনায় ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। লুন্ঠিত ট্রাক ও রড উদ্ধার করা হয়।
রোববার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে গেল ৮ তারিখে ভোর ৫টার দিকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর বুড়িরটেক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলোঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চয়ড়া বাঘাবাড়ী এলাকার আব্দুল লতিফের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) ও ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে মোঃ নূরে আলম (৪৮ ।
পুলিশ জানায়, চার ব্যক্তি একটি প্রাইভেটকারে করে আসে এবং ডিবি পুলিশের পোশাক পরিধান করে ডিবি পুলিশ হিসেবে নিজেদের পরিচয় দেয়। তারা RRM কোম্পানির ১৪ টন রডবোঝাই একটি ট্রাকের চালককে সিগনাল দিয়ে থামায়। এরপর চালক ও হেলপারের হাত, পা ও চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে দুই ডাকাত ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। এঘটনায় বাদী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। অবশিষ্ট আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, ডাকাতরা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে মানিকগঞ্জের গুলড়া এলাকায় ফেলে রেখে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণে নেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তারা ট্রাকের জিপিএস ডিভাইস খুলে ফেলে। পরে ১৩ তারিখে কেরানীগঞ্জ মডেল থানার ভাওয়াল বন্দের ঘাট পাবনা ইঞ্জিনিয়ারিং কাঠের গোডাউনের সামনে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। পরবর্তীতে কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও আশুলিয়ার বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। মোতালেবসহ আরও তিন থেকে চারজন অজ্ঞাতনামা ডাকাত এই ঘটনায় জড়িত রয়েছে। তাদের ধরতে তদন্ত চলছে।
মন্তব্য করুন