বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
পাবনার সুজানগরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি সুজানগর পৌরসভার কারিগরপাড়া (গবড়েপাড়া) এলাকায়।
মঙ্গলবার (১৮ মার্চ ) এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মো. নয়ন খাঁ নামে এক যুবকের বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন। নয়ন খাঁ ওই এলাকার মো. আন্টু খাঁর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ তার নিজ বাড়ির আঙিনায় গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় বখাটে যুবক নয়ন খাঁ বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুকে এক গ্লাস পানি পান করার কথা বলে। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাকে পানি এনে দিলে এ সময় ওই গৃহবধূর পেছন দিক থেকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।পলাতক নয়ন খাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন