বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত, আহত ২১ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
desher mukh
২১ মার্চ ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত, আহত ২১

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত, আহত ২

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত ও কমপক্ষে ২১ জন দিনমজুর আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার রণবীরবালা এলাকায় শেরপুর-ধুনট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে হানিফ উদ্দিন (৩৬)।

আহতদের ক’জন হলেন- একই এলাকার দিনমজুর সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরস্বতি (৫৫), সাগরিকা (৫০), সুনীল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রী (৫২), সাত্তার (৬০), বাসরি (৫০) ও ক্ষন্নষশি (৫০)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ধুনট ছেড়ে আসা মিনিট্রাক শেরপুরের দিকে আসছিল। বেপরোয়া গতিতে আসা ট্রাক পথিমধ্যে রণবীরবালা বশির পাগলা মাজারের কাছে পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ উদ্দিনকে চাপা দেয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ গজ দূরে কাজের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী ভটভটিতে ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি উল্টে গেলে পথচারী হানিফ উদ্দিন ও ভটভটি যাত্রী হারুন অর রশিদ ঘটনাস্থলেই মারা যান। আহত হন ভটভটির ২১ জন যাত্রী।

ঝাঁড়র এলাকা থেকে ভটভটিতে ১৭ জন নারী ও পাঁচজন পুরুষ শ্রমিক আলু তোলার জন্য কুসুম্মি যাচ্ছিলেন। এ সময় রণবীর এলাকায় পৌঁছলে দুর্ঘটনা ঘটে।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানায় দুর্ঘটনাজনিত আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০