বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল–
জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনীতিতে নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি জবি কেন্দ্রীয় মসজিদে সামনে থেকে শুরু হয়ে বিজ্ঞান অনুষদ হয়ে, ভিক্টোরিয়া পার্ক ঘুরে ক্যাম্পাসের প্রধান ফটকে শেষ হয়।
জবি ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, “যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই , আপনারা সচেতন হয়ে যান গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলে আপনাদের পরিণতি আরও ভয়াবহ হবে।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহবায়ক মো: নুরনবী বলেন, “কিছু সেনাবহিনী আমাদের সহযোগী ছিলো এটা অস্বীকার করার কোন সুযোগ নাই অপরদিকেও কিছু সেনাবাহিনী ছাত্রদের উপর গুলি চালিয়েছে যেটা করুণ কাহিনী।”
জবি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি রায়হান হাসান রাব্বি বলেন, “জুলাই বিপ্লবে যারা পাখির মতো গুলি করে আমাদের ভাইদের মেরেছিল, আমরা বেঁচে তারা কিভাবে এই দেশের রাজনীতি করে?
আজ আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। “
মন্তব্য করুন