বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
অপহরণের অভিযোগে যুবদল ও জাতীয় নাগরিক কমিটির নেতাসহ আটক ৫
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নূর আলমকে অপহরণের অভিযোগে যুবদল নেতা ও জাতীয় নাগরিক কমিটির নেতাসহ পাঁচজনকে জনকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যা থেকে রোববার দিনগত রাত প্রায় একটা পর্যন্ত নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, মাহাবুব হাসান পিয়ারু, জিয়াউস সদাত জিয়া, ইমন মোল্যা, জয় হাসান ও সাকিব রহমান। পিয়ারু খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি ও তাদের মধ্যে ইমন মোল্লা জাতীয় নাগরিক কমিটির খুলনা মহানগরের সদস্য।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. তৈমুর ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী নুর আলমের ছেলে খুলনার বসুপাড়া এলাকায় বসবাস করেন। শুক্রবার রাতে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। তাকে বসুপাড়ার একটি বাড়িতে রেখে ছেলের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। নুর আলমের ছেলে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানান।
তিনি আরো বলেন, পুলিশের পরিকল্পনায় অপহরণকারী দলের সদস্যরা মুক্তিপণ নিতে নগরীর ময়লাপোতা হোটেল গ্র্যান্ড প্লাসিডের সামনে এলে ইমন মোল্লাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি আসামিদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অপহৃত নুর আলমকে উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন