বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সাভারে উল্টো পথে চলা ট্রাক চাপায় মো.ফজলুর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সাভারের বলিয়ারপুর এনারকাটা এলাকা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৫ টা ১৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
জানা যায়, নিহত মো. ফজলুর রহমান সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের মৃত সুনু ভুঁইয়ার ছেলে।
মৃত্যুকালে এস আই ফজলুর রহমানের বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি বৃদ্ধ মা, দুই ভাই, তিন বোন এবং স্ত্রী শাহনাজ আক্তার মেঘলাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুই সন্তানের জনক। তারা হলেন, মেয়ে ফারহানা রহমান আয়াত(৪) ও ছেলে মসিউর রহমান আলভী (২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় সাভারের বলিয়ারপুর থেকে দায়িত্ব পালন শেষে সাভার মডেল থানায় ফেরার পথে বলিয়ারপুর এনারকাটা এলাকায় তার মোটরসাইকেলটির ওপর রং সাইডে উল্টো পথ ধরে আসা একটি ট্রাক তুলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃত ওই ট্রাক চালকের নাম মো. রাকিব (২৩)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আহত অবস্থায় উদ্ধার করে এস আই ফজলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঘাতক ট্রাক চালক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন