বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি :
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার, হেমায়েতপুর ও সাভার বাজার বাসস্ট্যান্ড এবং নবীনগর-চন্দ্রা মহাড়কের নবীনগর, বাইপাইল, বলিভদ্র এলাকা ঘুরে সড়কের স্বাভাবিক চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সাভারের থানা রোড় এলাকায় ঢাকামুখী ও আরিচামুখী লেনে স্বাভাবিকভাবেই গাড়ি চলছে। এছাড়া ঢাকামুখী লেনে অন্যদিনের তুলনায় গণপরিবহনে সংকট দেখা যায়। তবে আরিচামুখী লেনে গাড়ির চিত্র স্বাভাবিক রয়েছে।
গুলিস্তান যাওয়ার জন্য অপেক্ষা করছিল তপু নামের এক যাত্রী। সে ক্ষোভ নিয়ে বলেন, প্রায় এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু সড়কে গণপরিবহন কম থাকায় পরিবার নিয়ে এখনো বাসে ওঠতে পারিনি।
অপরদিকে দুপুর ১২টার দিকে সাভারের আমিন বাজার, হেমায়েতপুর, সাভার বাজার বাসস্ট্যান্ড ও বিশমাইল এলাকা ঘুরে কোথাও যানজটের চিত্র লক্ষ্য করা যায়নি। এছাড়া গতকালের তুলনায় সড়কে যাত্রীর সংখ্যা কম বলে দুঃখ প্রকাশ করেছে একাধিক বাসের চালক ও কাউন্টার মাস্টার।
সাভার পরিবহনের বাসের চালক কবির হোসাইন বলেন, আজ সড়কে যাত্রী নেই। তাই যানজটও কম। কিন্তু আমাদের তো মাথায় হাত। কারণ যাত্রী কম হলে পরিবার নিয়ে খুশিতে ঈদ করব কিভাবে।
তবে শ্যামলী বাসের সুপারভাইজার জসিম বলেন, আমাদের সবগুলো সিডিউলেই বাসে যাত্রী আছে। তবে সড়ক অনেকটাই ফাঁকা। তাই ঠিক সময় গাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবে বলে তিনি জানান।
সাভার হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ সওগাতুল আলম বলেন, সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজটের নেই বলে জানান তিনি।
মন্তব্য করুন