বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ উপদেষ্টা বলেন, দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। তিনি বলেন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের প্রকৃতির প্রতিও যত্নশীল হতে হবে।
রিজওয়ানা হাসান বলেন, ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত। যেখানে সেখানে বর্জ্য না ফেলে, পানি অপচয় না করে পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি
সৈয়দা রিজওয়ানা হাসান সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানান। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন