বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমনবিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামমহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযানপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভহরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারতরামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচিএক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
admin
২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে পতন দেখা গেছে। স্পট রূপার দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪.৬৮ ডলারে নেমেছে।

মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুপার পাশাপাশি প্ল্যাটিনামের দাম ১.৫ শতাংশ কমে ১,৭৭০.১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ কমে ১,২৮৩.৪০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ২ শতাংশের বেশি
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের পরিমাণ কম। তাই বিনিয়োগকারীরা ফেড কর্মকর্তাদের বক্তব্যের দিকে নজর রাখছেন। বিশেষ করে অক্টোবরে আবারও সুদের হার বাড়ানোর বিষয়ে ফেডের অবস্থান কী, তা বোঝার চেষ্টা করছেন তারা। সে হিসেবে মূল্যবান ধাতুর দামে ওঠানামা করতে পারে।

প্রসঙ্গত, বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর আর কোনো পরিবর্তন আসেনি। ফলে আজও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা।

নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ৬৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৩০১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা ৫৭ হাজার ১৭২ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ২৫৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ

হরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

রামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি

এক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

১০

পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

১১

পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ

১২

বাসভাড়া কিমিপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

১৩

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ শ্রমিকের কারাদণ্ড

১৪

সরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী

১৫

রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি

১৬

ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ”

১৭

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

১৮

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৯

ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক

২০