যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমনবিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামমহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযানপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভহরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারতরামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচিএক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
admin
২২ সেপ্টেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি

যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি
যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি

নিজস্ব প্রতিবেদক:   জাতিসংঘের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকের আমাদের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাপুরুষোচিত যুদ্ধ, পরবর্তী ঘটনাপ্রবাহ এবং বাস্তবে এখনো যুদ্ধাবস্থা পরিস্থিতির মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই আমাদের প্রধান লক্ষ্য হলো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থের পক্ষে অবস্থান তুলে ধরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা ও মানুষের আস্থা হারিয়েছে। মঙ্গলবার ‘আস্থা পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি সংস্থাটির প্রতি আস্থা কমে যাওয়ার বিষয়টি স্পষ্ট করে।

আরাগচির মতে, এটি সবার স্বীকৃতিরই প্রতিফলন যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে বজায় রাখতে ব্যর্থতার কারণে এই সংস্থার ওপর আস্থা ক্ষয় হয়েছে, কিংবা পুরোপুরি হারিয়ে গেছে।

তিনি আরও বলেন, কিছু দেশ নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তাদের দায়মুক্তভাবে কাজ করার অধিকার রয়েছে। তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইন, এমনকি মানবতার সম্মিলিত বিবেককেও উপেক্ষা করে। নিজেদের ও নিজেদের মিত্রদের জন্য তারা দায়মুক্তি দাবি করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, এর ফলে ইহুদিবাদী শাসকের মতো একটি অপরাধী সত্তাকে ইচ্ছামতো কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। একই সময়ে নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক হিসেবে পরিচয় দেওয়া পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো নীরব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ

হরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

রামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি

এক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

১০

পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

১১

পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ

১২

বাসভাড়া কিমিপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

১৩

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ শ্রমিকের কারাদণ্ড

১৪

সরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী

১৫

রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি

১৬

ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ”

১৭

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

১৮

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৯

ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক

২০