‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমনবিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামমহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযানপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভহরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারতরামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচিএক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
admin
২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন
‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। সেদিন মাঠের আবহ কেমন থাকবে, দর্শকেরা এরই মধ্যে হৃদয়ের মণিকোঠায় নানারকম চিত্র এঁকে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার নিজেই তার জাতীয় দলের শেষ ম্যাচের জার্সি সম্পর্কে খোলাসা করেছেন।

সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিলেও ভক্ত-সমর্থকদের আবদার মেটাতে ৬ অক্টোবর মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামবেন মেসি। তার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের যে অনেক কৌতূহল রয়েছে, সেটা তার অজানা নয়। গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিদায়ী ম্যাচের জার্সি নিয়ে পোস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। তার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দেয়ালে তিন তারকা, সাদার মাঝে তিনটি নীল উল্লম্ব রেখা এবং ১০ লেখা সংবলিত জার্সিটি তিনি খুলে ফেলেছেন। সেখানে সোনালি রঙে মেসি ১০ লেখা একটা জার্সি বসিয়েছেন। বিদায়ী ম্যাচের জার্সিতে আকাশী-নীলের মাঝে ফুটে উঠেছে সূর্যের হাসি।

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

দেয়ালে বিদায়ী ম্যাচের জার্সি রেখেই মেসি বসে থাকেননি। তার সামনে রাখা একটা সোফায় রেখেছেন আকাশী-নীল রঙের এক জোড়া জুতো। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ক্যাপশনে লিখেছেন, ‘একটা মাত্র ম্যাচ। সারা জীবনের এক জার্সি।’ পোস্ট করার পর ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেসি। ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে কেবল মাঠে নামার অপেক্ষা এখন আর্জেন্টাইন তারকার।

৬ অক্টোবর বেনিন ম্যাচ দিয়ে আর্জেন্টিনার মাঠে শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলে খেলতে নামবেন মেসি। ফিফা উইন্ডো উপলক্ষে আর্জেন্টাইন ফুটবলাররা স্ব স্ব ক্লাব ছেড়ে দেশে ফিরছেন। গত রাতে সংবাদমাধ্যমে ফাকুন্দো মেদিনা, লাউতারো মার্তিনেসরা বিশ্বকাপজয়ী তারকার স্মরণীয় বিদায়ের প্রত্যাশার কথা শুনিয়েছেন। মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচে তার সাবেক সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধু আনহেল দি মারিয়া থাকবেন বলে জানা গেছে।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা যে কেবল এক ম্যাচ খেলবে, তা নয়। ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ হবে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে। অক্টোবরের দুই ম্যাচের ভেন্যু মনুমেন্তাল স্টেডিয়াম। ২ অক্টোবর লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ বুরকিনা ফাসো। ৬ অক্টোবর মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন। আর্জেন্টিনা-বেনিন ম্যাচকেই ভক্ত-সমর্থকেরা পাখির চোখ করে আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ

হরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

রামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি

এক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

১০

পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

১১

পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ

১২

বাসভাড়া কিমিপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

১৩

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ শ্রমিকের কারাদণ্ড

১৪

সরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী

১৫

রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি

১৬

ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ”

১৭

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

১৮

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৯

ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক

২০