মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমনবিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামমহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযানপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভহরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারতরামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচিএক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
admin
২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১

মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১
মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১

মোঃ রমজান আলী, মহেশখালী (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা:    মহেশখালীতে চোর সন্দেহে মোহাম্মদ ফয়সাল (২৮) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিঠের উপর ইট রেখে উপর্যুপরি লাঠির আঘাত ও পিটিয়ে হত্যার ঘটনায় মহেশখালী থানা পুলিশ রিফাত মোহাম্মদ তকি নামে এক যুবককে আটক করেছে।

১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে চোর সন্দেহে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের পশ্চিমে মধ্যম ফকিরাঘোনা এলাকার মোঃ বাদশা ও ছাবেকুন্নাহারের ছেলে মোহাম্মদ ফয়সালকে পিঠিয়ে হত্যা করেছে।

স্বজনদের ভাষ্য, ফয়সাল দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল জানান, সোমবার দিবাগত রাতে মৌলভী কেফায়েত উল্লাহর বাড়িতে ফয়সালকে চোর সন্দেহে আটক করা হয়। পরে তাঁকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়। তাঁর পিঠের ওপর ইট রেখে মারধরের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালেও তাঁকে মারধর করা হয়। পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে কয়েকজন যুবককে খুঁটির সঙ্গে বাঁধা ফয়সালকে মারধর করতে দেখা যায়। তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও এতে জড়িত প্রত্যেকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দ্রুত পুলিশ পাঠিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৌলভী কেফায়েত উল্লার ছেলে রিফাত মোহাম্মদ তকি নামের একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত পরিবারের পক্ষ থেকে এখনো মামলার এজাহার জমা দেয়নি। মামলা বিষয় প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ

হরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

রামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি

এক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

১০

পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

১১

পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ

১২

বাসভাড়া কিমিপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

১৩

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ শ্রমিকের কারাদণ্ড

১৪

সরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী

১৫

রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি

১৬

ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ”

১৭

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

১৮

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৯

ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার উত্তোলন, জানেন না গ্রাহক

২০